ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৪:১৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ঢামেকে নারী কারাবন্দীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী কারাবন্দীর মৃত্যু হয়েছে। জানা গেছে, তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। মৃত নারীর নাম রাশিদা বেগম (৫১)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

মৃতের স্বজনেরা জানান, তার শাশুড়ি রাশিদা বেগম ১৫ থেকে ১৬ দিন আগে পাংশা থানার একটি মাদক মামলায় আটক হয়েছিলেন
মৃতের বাবার নাম বাবু আলী খাঁ। স্বামীর নাম বকুল খান। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন রাশিদা।

পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।